জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক শনিবার

জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন | ছবি: সংগৃহীত
0

আগামীকাল (শনিবার, ২৮ মার্চ) সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষের লেভেল-২-এ এই বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ (শুক্রবার, ২৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অপরদিকে আগামীকাল শনিবার বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারী দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে বলে জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।—বাসস

এএইচ