পিএসএলে নতুন নিয়মে চমক

পিএসএল
পিএসএল | ছবি: এখন টিভি
0

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দেখা গেলো এক নতুন চমক। পিএসএলের উদ্বোধনী ম্যাচে টসে নেমে দুই অধিনায়ক জমা দিলেন ৪টি একাদশ।

শাহিন শাহ আফ্রিদি এবং মারনাস লাবুশেইন দু’জনই টসের আগে দু’টি করে দলের তালিকা দেন। কেননা পিএসএলে নতুন নিয়ম অনুযায়ী, টসের আগে দুই অধিনায়ক দু’টি একাদশ জমা দিতে পারবেন। এরপর টসের ফল দেখে সেখান থেকে একটি চূড়ান্ত করবেন।

আরও পড়ুন:

এ নিয়ম আনা হয়েছে মূলত শিশিরের প্রভাব কমাতে। কারণ রাতের ম্যাচে টস জেতা দল বড় সুবিধা পায়। এখন দলগুলো টস অনুযায়ী কৌশল ঠিক করার বাড়তি সুযোগ পাবে। ক্রিকেটে কৌশলের নতুন এ অধ্যায় কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।

এসএইচ