এবারের আসরে বাংলাদেশ অনেক প্রত্যাশা নিয়ে গেলেও একক বা মিশ্র কোনো ইভেন্টেই সেমিফাইনাল খেলতে পারেনি। শুধুমাত্র কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে উঠেছিল বাংলাদেশ।
আরও পড়ুন:
আজ অনুষ্ঠিত ফাইনালে তিন কম্পাউন্ড আরচ্যার হিমু বাছাড়, রাজিব নেওয়াজ ও ঐশ্বর্য মিলে ২৩১ পয়েন্ট লাভ করেন। বিপরীতে ভিয়েতনামের আরচ্যাররা ২২৫ পয়েন্ট পেলে ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে স্বর্ণপদক নিশ্চিত করে বাংলাদেশ।
গত বছর একই টুর্নামেন্টে পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আরচ্যার আব্দুর রহমান আলিফ।





