চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | ছবি: সংগৃহীত
0

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। আগামী শনিবার (২৮ মার্চ) বেলা সোয়া ১২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

সেখান থেকে হেলিকপ্টার যোগে পাবনা ক্যাডেট কলেজ মাঠে নামবেন। সেখান থেকে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং রাত্রি যাপন করনে।

আরও পড়ুন:

পরদিন সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা মার কবর জিয়ারত করবেন। সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এর পরদিন সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ দর্শন করবেন। একই দিন সন্ধ্যা সাতটায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে যাবেন। পরদিন মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

উল্লেখ্য, পঞ্চম বারের মতো পাবনায় আসবেন রাষ্ট্রপতি। নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির পাবনায় এটাই প্রথম সফর। এই সফর উপলক্ষে ইতোমধ্যে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা সভাপতিত্বে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।

ইএ