নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

দুর্ঘটনায় ভেঙে যায় বাসের কিছু অংশ
দুর্ঘটনায় ভেঙে যায় বাসের কিছু অংশ | ছবি: এখন টিভি
2

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় লতারাণী মণ্ডল (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লা স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত লতারাণী মণ্ডল ফতুল্লা থানার পিলকুনি এলাকার বাসিন্দা সুখরঞ্জন মণ্ডলের স্ত্রী।

জানা যায়, রাস্তা পারাপারের সময় লতারাণী মণ্ডল বাস ও আইল্যান্ডের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান বাসটিকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে কাভার্ড ভ্যানটি সড়কের পূর্ব পাশে সরে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত লতা রানীর লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ইএ