এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে ইবনে সিনা

ইবনে সিনা ও চাকরির বাজার
ইবনে সিনা ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটি সহকারী অপারেটর (পিডব্লিউ) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: সহকারী অপারেটর (পিডব্লিউ)

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন:

এসএসসি পাস হলেই এই পদে আবেদন করতে পারবেন প্রার্থীরা। তবে পিডব্লিউ প্ল্যান্ট পরিচালনায় দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদনের জন্য ৫-১০ বছরের অভিজ্ঞতার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আকর্ষণীয় বেতন প্যাকেজ থাকবে বলেও জানানো হয়েছে। আবেদনের জন্য বয়সসীমা কমপক্ষে ২৫ থেকে ৩২ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীরা চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, ওভারটাইম ভাতা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ীসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস