আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) সকাল ১০টা থেকে লেনদেন শুরু হলেও মতিঝিলসহ রাজধানীর ব্যাংক পাড়ায় দেখা গেছে ঢিলেঢালা ভাব।
আরও পড়ুন:
ছুটি কাটিয়ে আসা কর্মকর্তা-কর্মচারীদের একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে দেখা গেছে। বড় কোনো লেনদেনের চাপ না থাকায় ব্যাংকের পরিবেশ ছিল অনেকটা উৎসবমুখর ও শিথিল।
সেবাগ্রহীতা যারা এসেছেন তাদের বেশিরভাগই ছিলেন জরুরি কিছু ছোটখাটো কাজ বা চেক জমা দেয়ার প্রয়োজনে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, আগামী (রোববার, ২৯ মার্চ) থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম আবারও পুরোদমে সক্রিয় হয়ে উঠবে।





