সাতক্ষীরায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কালিগঞ্জ থানা
কালিগঞ্জ থানা | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরার কালিগঞ্জে ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে খেলার সময় পুকুরের পানিতে ডুবে জান্নাতুন (৯) ও জাকারিয়া (১২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।

গতকাল (সোমবার, ২৩ মার্চ) বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সন্ন্যাসিরচক এলাকায় এ ঘটনা ঘটে। জাকারিয়া তারালি গ্রামের ফারুক গাজির ছেলে এবং জান্নাতুন দক্ষিণ নলতা গ্রামের আহসান আলীর মেয়ে।

আরও পড়ুন:

পরিবারের সদস্য আয়ুব হোসেন জানিয়েছেন, ঈদের পরদিন মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে শিশুরা। বিকেল ৩টার দিকে তারা নানার বাড়ির ঘেরের বেড়িতে খেলছিল। হঠাৎ তাদের পা পিছলে পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর পুকুরে জাকারিয়ার মৃতদেহ ভেসে থাকতে দেখে। এরপর দুজনকেই উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এফএস