তৃতীয় বাংলা খ্যাত ব্রিটেনে প্রায় ৬ লাখ বাংলাদেশিদের বসবাস। হাজার মাইল দূরে থেকেও রেমিট্যান্স যোদ্ধারা জীবনের প্রয়োজনে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। ঈদে সবার স্বপ্ন বাড়ি গেলেও অনেক প্রবাসীদের স্বপ্ন, স্বপ্নই থেকে যায়।
ঈদ জামাতে অংশ নিতে যুক্তরাজ্যের অন্যতম বড় ইস্ট লন্ডন মসজিদে সকাল থেকেই মুসল্লিদের দীর্ঘ সারি চোখে পড়ে। নানা শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠে পুরো এলাকা। বৈশ্বিক শান্তি ও কল্যাণে দোয়া করেন সবাই।
আরও পড়ুন:
যুক্তরাজ্যে থাকা প্রবাসীদের বড় একটি অংশ পরিবারসহ স্থায়ী হলেও, অনেকেই প্রিয়জন থেকে দূরে। ঈদের আনন্দ তাই তাদের কাছে অসম্পূর্ণ লাগে—হাসির আড়ালে লুকিয়ে থাকে না বলা কষ্ট, না ফেরার বেদনা আর প্রিয় মুখগুলো ছুঁতে না পারার শূন্যতা।
পরিবারের চাহিদা নিশ্চিত করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচলে রেখে সুখ খুঁজে পান যুক্তরাজ্য প্রবাসীরা।





