এসময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন মন্ডল ও ৭৯ বিএসএফের ইনস্পেক্টর রহিত শর্মার হাতে চার প্যাকেট মিষ্টি তুলে দেয়া হয়। পরে বিএসএফের পক্ষ থেকেও চার প্যাকেট মিষ্টি উপহার দেয়া হয়। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী কুশল বিনিময় করেন।
আরও পড়ুন:
এছাড়াও উপস্থিত ছিলেন বিজিবির পক্ষে আইসিপি চেকপোস্টের পোস্ট কমান্ডার মীর হোসেন এবং বিএসএফের চেকপোস্ট কমান্ডার অতুল।
বিজিবি জানায়, উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা যাতে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন সেই লক্ষ্যে প্রতিটি দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা উভয়ে মিষ্টি বিনিময় করে থাকি। আজকেও ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।





