স্থানীয়রা জানায়, দ্রুতগতির বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একই ল্যানের মাঝে অটোরিকশা, সিএনজির উপর ওঠে গেলে এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তবে পরিচয় শনাক্ত হয়নি এবং আহত হন আরও ৩০ জন।
আরও পড়ুন:
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, দুর্ঘটনা খবরে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, ঘটনা স্থলে একজন নিহত হয়েছে।





