মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ আলুসহ দু’টি ফিশিং বোট আটক

দু’টি ফিশিং বোট আটক করেছে কোস্ট গার্ড
দু’টি ফিশিং বোট আটক করেছে কোস্ট গার্ড | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ থেকে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ দু’টি ফিশিং বোর্ডকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল (বৃহস্পতিবার, ১৯ মার্চ) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড নোয়াখালীর হাতিয়া থানাধীন চর আতাউর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে সন্দেহজনক দুইটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশে বহন করা প্রায় পাঁচ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৭৬০ বস্তা আলুসহ পাচারকাজে ব্যবহৃত দুইটি ফিশিং বোট আটক করা হয়।’

আরও পড়ুন:

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সাব্বির আলম।

এসএস