সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে আরাঘচি লেখেন, ‘ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের বিষয়ে ম্যাক্রোঁ একটিও নিন্দা সূচক শব্দ উচ্চারণ করেননি। তেহরানে জ্বালানি মজুত কেন্দ্রে ইসরাইলি হামলার ফলে যখন লাখ লাখ মানুষ বিষাক্ত গ্যাসের ঝুঁকিতে পড়েছিল, তখনও তিনি ইসরাইলের নিন্দা জানাননি।’
আরও পড়ুন:
আরাঘচি আরও উল্লেখ করেন যে, ইরানের গ্যাস স্থাপনায় ইসরাইলি হামলার সময় ফরাসি প্রেসিডেন্টের এই ‘উদ্বেগ’ দেখা যায়নি; বরং ইরানের পাল্টা জবাবের পরই তিনি সরব হয়ে উঠেছেন। একে তিনি ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করেন।
এছাড়া, পেন্টাগন ইরান যুদ্ধের জন্য যে ২০০ বিলিয়ন ডলারের তহবিল খুঁজছে বলে খবর পাওয়া গেছে, তাকে ‘ইসরাইল ফার্স্ট ট্যাক্স’ (ইসরাইলকে অগ্রাধিকার দেয়ার কর) বলে আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।





