নিউক্যাসলকে ৭ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টারে বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগ

রাফিনিয়া ও  লামিন ইয়ামাল
রাফিনিয়া ও লামিন ইয়ামাল | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক রাত কাটালো বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে, এ জয়ে নিশ্চিত করেছে কোয়ার্টার-ফাইনাল। আর দুই লেগ মিলিয়ে মোট ব্যবধানে জেতে ৮-৩ কাতালানরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সা। রাফিনিয়া ও বেরনাল এগিয়ে নিলেও, দুইবারই সমতায় ফেরান এনথনি এলাগনা। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন তরুণ তারকা লামিনে ইয়ামাল।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধে আর কোনো সুযোগ দেয়নি বার্সেলোনা। ফারমিন লোপেজ ও রবার্ট লেভানডওস্কির জোড়া গোল এবং রাফিনিয়ার আরেকটি গোলে বড় জয় নিশ্চিত হয়। দাপুটে এ জয়ে শেষ আটে উঠে এখন বার্সেলোনার সামনে নতুন চ্যালেঞ্জ।

জেআর