ঠাকুরগাঁওয়ে ৩০০ অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর নগদ সহায়তা প্রদান

প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ সহায়তা বিতরণ
প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ সহায়তা বিতরণ | ছবি: এখন টিভি
1

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ৩০০ অসহায় পরিবারের মাঝে নগদ ছয় লাখ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ (বুধবার, ১৮ মার্চ) দুপুরে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রানীশংকৈল) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

আরও পড়ুন:

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম. এন. ইশফাকুল কবীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঈনুল হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মামু, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তারা বলেন, ঈদের আগে এই নগদ সহায়তা তাদের পরিবারের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে।

এসএস