উত্তর সিটি করপোরেশনের ঈদগাহে নামাজের সব প্রস্তুতি সম্পন্ন

উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ঈদগাহ পরিদর্শনে
উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ঈদগাহ পরিদর্শনে | ছবি: সংগৃহীত
0

উত্তর সিটি করপোরেশনের আয়োজনে ঈদগাহে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ পড়ার সব প্রস্তুতি  সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

আজ (বুধবার, ১৮ মার্চ) দুপুরে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পরিদর্শন শেষে উত্তর সিটির প্রশাসক এ কথা বলেন। এসময় তিনি বলেন, ‘একসঙ্গে ১০ হাজার মুসল্লি নামাজে অংশ নিতে পারবেন। আলাদাভাবে ছয় মহিলারা নামাজে অংশ নিতে পারবেন।

আরও পড়ুন:

ঈদের দিন বৃষ্টির সম্ভবনা থাকলেও বৃষ্টিতে নামাজের বিঘ্ন ঘটবে না, সেভাবেই প্রস্তুতি নেয়ার কথা জানান প্রশাসক। এছাড়া ঈদের নামাজকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকিও নেই। এরআগে তিনি ঈদগাহের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এএম