ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ৭টি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ২২টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ৮২টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১৩৪টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারি বিভাগে ২৯টি বাস, ১৯টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ১১টি মোটরসাইকেলসহ মোট ১০০টি মামলা হয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ৩টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ৮১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫টি বাস, ৮টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৬টি বাস, ৫টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২১ সিএনজি ও ৬৬টি মোটরসাইকেলসহ মোট ১৯৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ৩০৭টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ২৬৬টি গাড়ি ডাম্পিং ও ১৯৭টি গাড়ি রেকার করা হয়েছে। এসময় ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।





