আজ (রোববার, ১৫ মার্চ) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি অনুষ্ঠিত হবে।
একই ট্রাইব্যুনালে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১২ আসামিকে হাজিরের নির্ধারিত দিন আজ।
আরও পড়ুন:
এর আগে ৪ মার্চ তাদেরকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় আদালত।
অন্যদিকে ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার ৫ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।




