ঠাকুরগাঁওয়ে ইউএনও অফিসে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেয়ার ঘটনায় একজন গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তি
গ্রেপ্তার ব্যক্তি | ছবি: এখন টিভি
0

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ইউএনও কার্যালয়ে ঢুকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেয়ার ঘটনার মামলায় শরীফ (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল (শনিবার, ১৪ মার্চ) সন্ধ্যার পরে ওই উপজেলা জাদুরানী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ।

গ্রেপ্তারকৃত শরীফ হরিপুর উপজেলার নন্দগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে।

আরও পড়ুন:

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে মেদনিসাগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনসহ ৯ জনের নামে মামলা হয়েছে। এছাড়া ওই ঘটনায় আরও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এরই লক্ষে পুলিশ গতকাল জাদুরানী বাজারে অভিযান পরিচালনা করে মামলার ৯নাম্বার আসামী শরীফকে গ্রেপ্তার করে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান ওসি।

এর আগে শুক্রবার এর আগে শুক্রবার বিকালে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নিয়ে কয়েকজন ব্যক্তি। পরে রাতেই থানায় মামলা দায়ের করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

এফএস