সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন শাহিন আফ্রিদি-মিরাজরা কেউ অনুশীলন না করলেও বাড়তি ব্যস্ততা ছিলো মিরপুরে। অ্যাকাডেমি মাঠে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন আহমেদ, ব্যাটিং কোচ মোহাম্মাদ আশরাফুল, পেস বোলিং কোচ শন টেইটরা ভাগে ভাগে কাজ করেছেন রিপন মণ্ডল, সাকলাইন আহমেদ, মুশফিক হাসানদের নিয়ে।
উঠতি পেসারদের সামলাতে বেশ হিমশিম খেতে হয়েছে মমিনুল হক, পারভেজ হোসেন ইমনদের। অফ সাইডের দুর্বলতা কাটাতে মনোযোগী ছিলেন জাকের আলী অনিক। এছাড়াও গত ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত আলাদাভাবে কাজ করেছেন নিজেকে নিয়ে। আর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের কাছে পাওয়ার হিটিং রপ্ত করতে ঘাম ঝরিয়েছেন নাঈম হাসান।
অবশ্য রিপন-মুশফিকরা ভালো করলেও কঠিন বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন সাবেক পেসার ও বিসিবির বোলিং কোচিং তালহা জুবায়ের।
বিসিবির বোলিং কোচিং তালহা জুবায়ের বলেন, ‘আমাদের এখন ভালো বাঞ্চ অব পেস বোলার হাতে আছে। এখানে কম্পিটিশনটা খুবই হেলদি। ইবাদত টিমে নেই কিন্তু আমরা কিন্তু এখন ইবাদতকে সেভাবে মিস করি না। আবার ইবাদত যখন কামব্যাক করবে তখন তার জায়গায় যে খেলবে তাকেও হয়তো আমরা সেভাবে মিস করবো না। কারণ তাদের কম্পিটিশন স্ট্যান্ডার্ডটা এত ওপরে আছে বর্তমানে একজনকে আরেকজন বিট করতে হলে তাকে সেভাবে পারফর্ম করে তার জায়গাটা নিতে হবে।’
আরও পড়ুন:
অন্যদিকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরাজের করা রানআউট নিয়ে চলমান বিতর্কে বাংলাদেশ অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক ও ম্যাচ রেফারি রাকিবুল হাসান। একই সুরেই তাল মিলিয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির ইনচার্জ অভি আব্দুল্লাহ নোমান।
সাবেক অধিনায়ক ও ম্যাচ রেফারি রাকিবুল হাসান বলেন, ‘আইনগতভাবে টেকনিক্যালি এটা মিরাজ কোনো ভুল করে নি। আপনি বলতে পারেন স্পিরিটের কথা। স্পিরিট বলে আজকাল পৃথিবীতে কিছু নেই। এটা হলো উইনার ডে কল।’
বিসিবির আম্পায়ার্স কমিটির ইনচার্জ অভি আব্দুল্লাহ নোমান বলেন, ‘এটা হলো স্পোর্টসম্যানশিপ। এটা গেমের স্পিরিট না। কাজেই দুইটা দুই শব্দ। স্পোর্টসম্যানশিপ দেখানোর হয়তো সুযোগ ছিলো কিন্তু সে তা করেনি। কিন্তু সে তো আইন ভাঙ্গে নি।’
আন্তর্জাতিক সিরিজ ও পাইপলাইনের প্রস্তুতি নিয়ে তাই ব্যস্ত পুরোদমে ব্যস্ত এখন হোম অফ ক্রিকেট।





