ঈদযাত্রায় ঢাকার প্রবেশমুখে পার্কিং ও যাত্রী ওঠানামা নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার
ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার | ছবি: এখন টিভি
0

ঈদকে সামনে রেখে ঢাকা থেকে বের হওয়ার প্রবেশ মুখে কোনো ধরনের পার্কিং এবং যাত্রীদের ওঠানামা করা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। একইসঙ্গে বাস টার্মিনালগুলোতে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। আজ (শুক্রবার, ১৩ মার্চ) রাজধানীর গুলিস্তান বাস টার্মিনালে পরিবহন মালিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।

মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার বলেন, ‘আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রতিটি বাস টার্মিনালে সাদা পোশাকে বিশেষ বাহিনী সার্বক্ষণিক দায়িত্বরত থাকবে। যাত্রীদের কাছ থেকে ঈদ বোনাস বা অন্য কোনো অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন:

এসময় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘যাত্রীদের সেবা করা এক ধরনের ইবাদত। তাই পরিবহন সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে যাত্রীদের পাশে দাঁড়াতে হবে।’

বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া ঈদের আগে ও পরে মোট ছয় দিন দূরপাল্লা ট্রাক পরিবহন না করার আহ্বান জানানো হয়।

এসএস