ঈদ উপলক্ষে রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান

ডিএমপির লোগো
ডিএমপির লোগো | ছবি: এখন টিভি
0

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ (শুক্রবার, ১৩ মার্চ) সকালে এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকার ট্রাফিক রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান।

ঈদের সময় লক্কড়-ঝক্কড় বাস যাতে মহাসড়কে চলতে না পারে, সে লক্ষ্যেই সকালে মিরপুর ও আশপাশের বিভিন্ন বাস ওয়ার্কশপে এই অভিযান পরিচালনা করা হয়।তবে পরিদর্শনে তেমন কোনো গুরুতর ত্রুটিপূর্ণ বা চলাচলের অনুপযোগী বাসের সন্ধান মেলেনি।

আরও পড়ুন:

পরে গাবতলি বাস টার্মিনালেও অভিযান চালায় ট্রাফিক পুলিশের দলটি। সেখানে বিভিন্ন কাউন্টার ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা হয়েছে কিনা এসব বিষয় খতিয়ে দেখা হয়।

ইএ