বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:
যাকাত বোর্ড পুনর্গঠন: বৈঠকে যাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশেষ কমিটি গঠন: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইনের নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, শায়খ আহমাদুল্লাহ ও স্থানীয় ইসলামি অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেমদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন:
কমিটির কাজ: পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন, তার নাম আগামী দশ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় প্রস্তাব করবে। কমিটি যাকাত ব্যবস্থাপনা ও যাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পেশ করবে।
আরও পড়ুন:
দারিদ্র্য বিমোচন: গত ৭ মার্চ আলেম-ওলামা ও এতিমদের সম্মানে এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, কার্যকর যাকাত ব্যবস্থাপনা আগামী ১০–১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন:
বৈঠকে কার্যকর যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন কৌশল নিয়েও আলোচনা হয়েছে।





