সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির প্রবেশ গেটের কাছে সন্দেহভাজন বস্তুগুলো পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
পরবর্তী সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। দুপুর ২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষজ্ঞ দলটি গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে এবং পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যায়।





