পাবনার ভাঙ্গুড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অজ্ঞাত ব্যক্তির মরদেহ
অজ্ঞাত ব্যক্তির মরদেহ | ছবি: এখন টিভি
0

পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনের পূর্ব পাশে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ৮ মার্চ) সকালে ভাঙ্গুড়া রেলস্টেশনের পূর্ব পাশে স্থানীয়রা ওই ব্যক্তির মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।

স্থানীয়রা জানান, রেললাইনের পাশে ছিন্নভিন্ন অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


এএইচ