নেইমারের বিরুদ্ধে শ্রম আইনে মামলা, ক্ষতিপূরণ দাবি গৃহকর্মীর

নেইমার জুনিয়র
নেইমার জুনিয়র | ছবি: সংগৃহীত
0

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার ম্যানশনের এক নারী কর্মী। এ মামলাটি রিও ডি জেনিরোর শ্রম আদালতে দায়ের করা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ওই নারী শুধু নেইমারের জন্যই নয়, বরং তার সঙ্গে থাকা প্রায় ১৫০ জন বন্ধু ও সঙ্গীর জন্যও নিয়মিত খাবার রান্না করতেন। ফলে অনেক সময় তাকে টানা ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হতো।

আরও পড়ুন:

চুক্তি অনুযায়ী সকাল ৭টা থেকে বিকেল পর্যন্ত কাজের কথা থাকলেও, তাকে প্রায়ই রাত ১১টা বা ১২টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও তাকে কাজ করতে হতো বলে অভিযোগ।

দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা ও ভারী বাজার বহনের কারণে তিনি পিঠের ব্যথা ও হিপ ইনফ্লামেশনের মতো সমস্যায় ভুগছেন। এসব ক্ষতিপূরণ, ওভারটাইম ও চিকিৎসা খরচসহ তিনি নেইমারের কাছে প্রায় ২ লাখ ৬২ হাজার ব্রাজিলিয়ান রিয়াল দাবি করেছেন।

এসএইচ