মিয়ানমারে জ্বালানিসহ চোরাচালান রোধে কঠোর অবস্থানে কোস্টগার্ড

কোস্টগার্ডের টহল
কোস্টগার্ডের টহল | ছবি: সংগৃহীত
0

মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড ২৪/৭ টহল কার্যক্রম পরিচালনা করছে।

আজ (শনিবার, ৭ মার্চ) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে মিয়ানমারে বাংলাদেশ থেকে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অবৈধভাবে পাচারের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী উপকূলীয় এলাকা ও নদীপথে চোরাচালান প্রতিরোধে এরই মধ্যে টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আরও পড়ুন:

বিশেষ করে উপকূলীয় অঞ্চল, নৌপথ ও সীমান্ত সংলগ্ন এলাকায় দিন-রাত নিরবচ্ছিন্ন টহল পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো অসাধু চক্র জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অবৈধভাবে পাচার করতে না পারে।’

তিনি আরও বলেন, ‘দেশের অর্থনীতি ও অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার স্বার্থে যেকোনো ধরনের চোরাচালানের বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। উপকূলীয় এলাকার সাধারণ জনগণকে এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য পেলে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ অবহিত করার জন্য অনুরোধ করা হলো।’

এসএইচ