নারী এশিয়ান কাপে সবচেয়ে ভালো র্যাংকিং উত্তর কোরিয়ার। অন্যদিকে ১০৩ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের র্যাংকিং ১১২। সেই দলের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দামাল কন্যারা। বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়া কাপ মিশনে দ্বিতীয় ম্যাচেও হার।
আরও পড়ুন:
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিলো উত্তর কোরিয়া। গোলরক্ষক মিলি আক্তার কয়েকটি দুর্দান্ত সেভ করলেও প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে এগিয়ে যায় তারা। ডিফেন্সিভ ভুলে বিরতির আগেই ব্যবধান হয় দুই গোল। দ্বিতীয়ার্ধেও আক্রমণ থামায়নি উত্তর কোরিয়া।
৬৩ ও ৬৪ মিনিটে টানা দুটি গোল করে তারা, ম্যাচের শেষদিকে যোগ হয় আরেকটি। ম্যাচে কোনো শটই নিতে পারেনি বাংলাদেশ। দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের খুব কাছাকাছি উত্তর কোরিয়া। পরের ধাপে ওঠার আশা বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে পয়েন্ট পেতেই হবে বাংলাদেশকে।



 and Syrian Foreign Minister Asaad al-Shibani-320x167.webp)

