বিআরটিএ চেয়ারম্যান ওএসডি

আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ
আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ | ছবি: সংগৃহীত
1

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

আজ (বুধবার, ৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন |ছবি: সংগৃহীত

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাকে অবসর গমনের সুবিধার্থে তার নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক নিয়োগ করা হলো।

আরও পড়ুন: ‌

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এসএস