নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের কাছাকাছি ইরান: রয়টার্স

মোজতবা খামেনি
মোজতবা খামেনি | ছবি: সংগৃহীত
4

ইরান নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনকারী সংস্থা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর সদস্য আহমদ খাতামি–এর বক্তব্য উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে আহমদ খাতামি বলেন, ‘খুব দ্রুত সর্বোচ্চ নেতাকে নির্বাচন করা হবে। আমরা সিদ্ধান্তের খুব কাছে পৌঁছেছি। তবে দেশের পরিস্থিতি এখনো যুদ্ধকালীন মতো।’

আরও পড়ুন:

বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আনুষ্ঠানিকভাবে তার উত্তরসূরি ঘোষণা করেননি। তবে সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে তার দ্বিতীয় পুত্র মোজতবা খামেনির নাম আলোচনায় এগিয়ে রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য উত্তরসূরিদের বর্তমান অবস্থান কোথায় এবং তারা জীবিত আছেন কি না—তা এখনো স্পষ্ট নয়।

এএম