আজ (মঙ্গলবার, ৩ মার্চ) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ইমেইল আইডির মাধ্যমে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছে বলে এনবিআরের নজরে এসেছে। প্রতারক চক্রটি সম্পূর্ণ মিথ্যা তথ্যের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে।
আরও পড়ুন:
এ প্রতারক চক্রের বিরুদ্ধে আজ শের-ই-বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া এ বিজ্ঞপ্তিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরাসহ সর্বস্তরের জনগণকে এ প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য অনুরোধও জানানো হয়।





