মৌসুমের প্রথম জয় পেলো মায়ামি, মেসির জোড়া গোল

অরলান্ডো সিটির বিপক্ষে মেসির জোড়া গোল
অরলান্ডো সিটির বিপক্ষে মেসির জোড়া গোল | ছবি: এখন টিভি
0

লিওনেল মেসির জোড়া গোলে মৌসুমের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। অরলান্ডো সিটির বিপক্ষে পিছিয়ে থেকেও ৪-২ গোলে জয় পেয়েছে দ্য হেরন্সরা। বাংলাদেশ সময় গতকাল (রোববার, ১ মার্চ) দিবাগত রাতে জয় পায় ইন্টার মায়ামি।

ম্যাচের শুরুটা অবশ্য মায়ামির জন্য ছিল একেবারেই নড়বড়ে। ফ্লোরিডা ডার্বিতে শুরুতেই পাসালিচ এবং ওজেডার গোলে ২-০ গোলে লিড নিয়ে নেয় অরল্যান্ডো। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে দারুণভাবে ফিরে আসে ইন্টার মায়ামি। মাত্তেও সিলভেত্তি ৪৯ মিনিটে গোল করে ব্যবধান কমান।

আরও পড়ুন:

পরে ৫৭ মিনিটে এবারের মৌসুমে নিজের প্রথম গোল করেন লিওনেল মেসি। এতে ম্যাচে ২-২ গোলের সমতা আসে। ৮৫ মিনিটে সেগোভিয়ার গোলে ম্যাচে প্রথমবার লিড পায় মায়ামি।

আর ৯০ মিনিটে মেসি নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-২। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

এটি চলতি মৌসুমে ইন্টার মায়ামির প্রথম জয়। এর আগে, এলএ গ্যালাক্সির কাছে হার দিয়ে মৌসুম শুরু করে মেসির মায়ামি।

জেআর