জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে রাজধানীর খালগুলো পরিষ্কার করা হবে: আমিনুল হক

প্রতিমন্ত্রী আমিনুল হক
প্রতিমন্ত্রী আমিনুল হক | ছবি: এখন টিভি
0

জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে রাজধানীর খালগুলো পরিষ্কার করা হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ (সোমবার, ২ মার্চ) মিরপুরের প্যারিস খাল পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা ১৬ আসনে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য খালগুলো পরিষ্কার ও গভীরতা বাড়াতে হবে।’ এসময় খালের দুই পাশে বসবাসকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার কথাও জানান তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘পানি চলাচল না করলেই মশার লাভা সৃষ্টি হয়। এই লাভা ধ্বংস করতেই খাল পরিষ্কারের কর্মসূচি নেয়া হয়েছে।’

এসময় খালের পাশে বসবাসকারীদের পুনর্বাসন করার কথাও জানান তিনি।

এসএইচ