সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারকচক্র ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সম্মানি প্রদানের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের বিভ্রান্ত করছে। এ প্রতারকচক্র সম্মানি পেতে বিকাশ, নগদ কিংবা রকেটে অর্থ প্রেরণ কিংবা ক্রেডিট কার্ডের নম্বর দেয়ার জন্য জনসাধারণকে প্রলুব্ধ করছে।
এ বিষয়ে প্রকৃত তথ্য হলো, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদানের বিষয়টি কীভাবে বাস্তবায়ন করা যায়; সে লক্ষে কর্মপরিকল্পনা তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে বিদ্যমান মসজিদের সংখ্যা এবং এসব মসজিদে কর্মরত খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের তথ্য সংগ্রহের বিষয়ে এ কমিটিকে সহযোগিতা করছে। এ সহযোগিতার অংশ হিসেবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরূপ তথ্য সংগ্রহ ভাতা বা সম্মানি প্রদানের নিশ্চয়তা বহন করে না।
এ বিষয়ে সতর্ক থাকা এবং প্রতারক চক্রের সঙ্গে কোনোরূপ আর্থিক লেনদেন না করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ হতে সর্বসাধারণকে অনুরোধ করা হলো।





