সেমিফাইনালে ওঠার লড়াই: আজ মাঠে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে এমন সমীকরণের ম্যাচ পরিণত হয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনাল। আজ (রোববার, ১ মার্চ) কলকাতা ইডেন গার্ডেনে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ।

সুপার এইটে দু’দলই খেলেছে দুটি করে ম্যাচ। সমান জয় পরাজয়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টও সমান। তবে নেট রান রেটে বেশ এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে ভারতের উপরে ক্যারিবীয়রা। অর্থাৎ কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগির সমীকরণে ঘরের মাঠে ভারতকে দর্শক বানিয়ে সেমির টিকিট কাটবে ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন:

তবে খেলা হলে ইডেন গার্ডেনে সূর্যকমার যাদবদের বিপক্ষে সেমিফাইনালে যাওয়ার পথটা মোটেও সহজ হবে না শাই হোপদের জন্য। অবশ্য ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ভারতকে হারানোর সুখ সুখস্মৃতি আছে উইন্ডিজের। এখন পর্যন্ত দু’দলের ৩০ সাক্ষাতে ১৯ জয় ভারতের আর ১০টিতে জয় পেয়েছে ক্যারিবীয়রা।

ইএ