ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু | ছবি: এখন টিভি
2

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ (রোববার, ১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আশ্রয়ের জন্য খেলার মাঠ এবং স্কুল চিহ্নিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভূমিকম্পের সময় সচেতনতা তৈরি করতে মন্ত্রণালয়কে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।’

প্রাথমিক পরিকল্পনা প্রস্তুত করে ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে আবার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী।

ইএ