এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘কাছে থেকে এ ধ্বংসযজ্ঞ দেখে, এর সঙ্গে যে সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে তা বেরিয়ে পড়েছে।’
তিনি বলেন, ‘এ ধরনের অপশক্তি যাতে সমাজে প্রশ্রয় না পায়, সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার সচেতন থাকবে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।’
আরও পড়ুন:
তথ্যমন্ত্রী বলেন, ‘কোনো অপরাধ তামাদি হতে পারে না। যেকোনো অপরাধ, সেটা তাৎক্ষণিকভাবেই হোক বা যত সময়ের ব্যবধানেই হোক, তা জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতেই হবে।’
তথ্যমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।প্রথম আলো পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।





