গণমাধ্যমে উপদেষ্টাদের দুর্নীতির খবর প্রকাশের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে সময় নষ্ট না করে আমাদের সময় দেয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কতদ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবো, দেশকে কি করে সত্যিকার অর্থে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে পারবো। সেই সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো সেই বিষয়গুলোতে আমাদের নজর দেয়া উচিত।’
তিনি বলেন, ‘আর যার যেটা কাজ, দুদক দুদকের কাজ করবে, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে, তারা দেখবেন তাইনা। বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, দেবে না।’
আরও পড়ুন:
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আপনাদেরকে একটা সুখবর দেই- ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ নির্মাণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি টিম পরিদর্শনে এসেছেন। তারা জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করতে পারবেন। এটা ঠাকুরগাঁওয়ের জন্য একটা ভালো খবর।’
তিনি বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য আলোচনা হয়েছে, আজ থেকেই ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান শুরু হবে।’
এসময় মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের উন্নয়নে জন্য নানা ধরনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এসময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





