সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) শক্তিশালী বিস্ফোরণ শোনার কথা জানিয়েছেন এফপির প্রতিবেদকরা। এর আগে কাতার ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে আঘাত হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর পাল্টা প্রতিশোধের ঘোষণা দেয়।
একই দিনে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালায়, যা মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে এবং তেহরানের দীর্ঘমেয়াদি পারমাণবিক আলোচনার কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আরও ঘোলাটে করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।