Recent event

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয়: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
1

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ছয় বছরের এক কন্যা শিশু নিহতের ঘটনায় সমবেদনা জানাতে এসে তিনি এমন মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এই যে কন্যা শিশু হত্যা হয়েছে, এ হত্যার বিচার আমরা নিশ্চিত করবো যেকোনো মূল্যে। হত্যাকারী যত প্রভাবশালীই হোক তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘শাপলা কলি-দাঁড়িপাল্লাতে ভোট দেয়ার কারণে সারা দেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর-হামলা চলমান আছে এখন পর্যন্ত। ফলে আইনশৃঙ্খলার পরিবেশ নিয়ে আমরা কোনোভাবেই সন্তুষ্ট নই।’

এদিকে, রাষ্ট্রপতিকে নিয়মতান্ত্রিকভাবে অপসারণের দাবি জানিয়ে, সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কারের বিষয়ে বিরোধী দল ভূমিকা রাখবে বলে জানান নাহিদ ইসলাম।

এসএস