Recent event

মেজর লিগে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ালো মায়ামি

২-১ গোলে জয় ইন্টার মায়ামির
২-১ গোলে জয় ইন্টার মায়ামির | ছবি: সংগৃহীত
0

মেজর লিগ সকার (এমএলএস) কাপের শুরুতে ধাক্কা খেলেও চ্যাম্পিয়নস ট্যুরে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। ইন্ডিপেন্ডিয়েন্টে ডেল ভ্যালের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে লিওনেল মেসির দল।

পুয়ের্তো রিকোর এস্তাদিও হুয়ান রামোন লোউব্রিয়েলে ম্যাচের ১৬ মিনিটে সান্তিয়াগো মোরালেসের গোলে এগিয়ে যায় মায়ামি। অবশ্য ম্যাচে ফিরতে সময় নেয়নি ইন্ডিপেন্ডিয়েন্টে। গোল হজমের এক মিনিট পরই বল মায়ামির জালে জড়ান প্যাট্রিক মার্কাডো।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন মায়ামির প্রাণভোমরা লিওনেল মেসি। ম্যাচের ৭০ মিনিটে স্পটকিক থেকে গোল করেন তিনি। নতুন মৌসুমে এটাই মেসির প্রথম গোল।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি। এমএলএসে লস অ্যাঞ্জেলস এফসির কাছে হেরে লিগ শুরু করা মায়ামি সোমবার (২ মার্চ) নিজেদের পরবর্তী ম্যাচে খেলতে নামবে। যেখানে দ্য হেরনদের প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি।

জেআর