Recent event

ইংরেজি না শেখার আক্ষেপ জানালেন মেসি

লিওনেল মেসি
লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

দীর্ঘ ক্যারিয়ারে ফুটবলের প্রায় সবধরণের শিরোপা জিতেছেন লিওনেল মেসি। ব্যক্তিগত অর্জনের পাল্লাও পরিপূর্ণ। সেই মেসিই কি না ভোগেন আক্ষেপে! সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গল্পই শুনিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

মেক্সিকান পডকাস্ট মিরো ডে আট্রাসে নিজের ক্যারিয়ারের আক্ষেপ নিয়ে কথা বলেছেন মেসি। সেখানেই ইন্টার মায়ামির এই তারকা জানান, তরুণ বয়সে ইংরেজি না শেখার উত্তর খুঁজছেন তিনি। 

আরও পড়ুন:

মেসির মতে, তার অন্তত ইংরেজি পড়ার মতো সময় ছিল। কিন্তু সেটি করেননি। বিশ্বকাপজয়ী এই ফুটবলার জানিয়েছেন, অনেক সময় অনেক বড় ব্যক্তিত্বের সামনে গেলেও ইংরেজি না জানার কারণে মন খুলে ভাব বিনিময় করতে পারেননি।

যে কারণে নিজে গভীরভাবে অনুতপ্ত বলেও পডকাস্টে জানান মেসি। নিজের জীবনের এ আক্ষেপ থেকে শিক্ষা নিয়ে সন্তানদের গড়ে তুলছেন আর্জেন্টাইন অধিনায়ক। এখন থেকেই সন্তানদের শিক্ষার বিষয়ে গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন ফুটবল জাদুকর। 

এএম