Recent event

মধ্যপ্রাচ্যে নিত্যপণ্যে বিশেষ মূল্যছাড়, প্রতিযোগিতায় সামিল বাংলাদেশি ব্যবসায়ীরাও

মধ্যপ্রাচ্যের নিত্যপণ্যের বাজার
মধ্যপ্রাচ্যের নিত্যপণ্যের বাজার | ছবি: এখন টিভি
0

রমজানে ব্যবসাকে সেবার পর্যায়ে নিয়ে যেতে মধ্যপ্রাচ্যের দেশে দেশে চলছে নিত্যপণ্যে বিশেষ মূল্যছাড়। পণ্যের দাম ও মান ঠিক রাখতে বাজার মনিটরিংও করছে সরকার। সুলভ মূল্যে পণ্য বিক্রির প্রতিযোগিতায় সামিল হয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরাও। নিত্যপণ্যে ছাড় পেয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি দেশেও এমন প্রথা চালুর আহ্বান প্রবাসী বাংলাদেশিদের।

রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশে দেশে চলছে নিত্যপণ্যের ছাড়। ক্রেতা আকৃষ্ট করতে বেড়েছে প্রতিযোগিতা। বাহারি আলোকসজ্জার পাশাপাশি ছোট-বড় প্রতিষ্ঠানগুলো তাদের প্রচারপত্রের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে পণ্যের হ্রাসকৃত মূল্য তালিকা।

কুয়েত ও ওমানে নিত্য পণ্যের মূল্য ছাড়ের হিড়িক পড়েছে। সুপার মার্কেট ও হাইফার মার্কেটে বেড়েছে ক্রেতাদের ভিড়।

ক্রেতারা জানান, সবসময় রমজানে মার্কেটে ছাড় দেয়া হয়।

আরও পড়ুন:

এদিকে বিক্রেতারা জানান, তারা ক্রেতাদের আকৃষ্ট করতে ছাড় দিয়ে থাকেন। এখানে কোনো ভেজাল নেই। রোজা আসলে সব পণ্যের দাম কমিয়ে দেয়া হয়।

এই দুটি দেশে বর্তমানে প্রায় ১০ লাখ বাংলাদেশির বসবাস। দেশীয় ক্রেতাদের কথা মাথায় রেখে বিশেষ মূল্য ছাড় দিচ্ছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোও। এসব প্রতিষ্ঠানে বেড়েছে পাঞ্জাবি, তাসবিহ, টুপি, জায়নামাজ ও হিজাবের বেচা-বিক্রি। মাছ, মাংস ও নিত্যপণ্যে ছাড় পেয়ে সন্তুষ্ট ক্রেতারা।

একদিকে কুয়েত সরকারের একাধিক দপ্তর বাজারে পণ্যের দাম ও মান যাচাই বাছাই করছে। যেকোনো অসঙ্গতির বিপরীতে রাখা হয়েছে জরিমানা ও শাস্তি বিধান। অন্যদিকে, ওমানে রমজান মাসে ব্যবসাকে সেবার পর্যায়ে নিয়ে যেতে ক্রেতাদের জন্য প্রায় ১ কোটি টাকার উপহার ঘোষণা দিয়েছে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান।

বাংলাদেশি প্রবাসীরা বলছেন, দেশে উৎসব আয়োজনে বাজারে সবকিছুর মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়ানো হয় দাম। তার সম্পূর্ণ বিপরীত চিত্র মধ্যপ্রাচ্যে। সেখানকার শিক্ষা নিয়ে দেশেও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য হ্রাসের প্রথা চালু করার পরামর্শ তাদের।

ইএ