ঘোষিত দলে পুষ্প মিমোসহ একাধিক সিনিয়র খেলোয়াড় সুযোগ পেলেও বাদ পড়েছেন অনেক অভিজ্ঞরা। সবশেষ দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে খেলা ফরহাদ আহমেদ সিতুল, আশরাদ হোসেন,নুরুজ্জামান নয়ন, মাইনুল ইসলাম কৌশিকসহ বেশ কয়েকজন।
আরও পড়ুন:
প্রাথমিক দল ঘোষণার আগে ৫ ফেব্রুয়ারি ৩৬ জন খেলোয়াড়দের নিয়ে ফিটনেস ট্রেনিং শুরু করে ফেডারেশন। সেখান থেকে প্রাথমিক বাছায়ে বাদ পড়ে ১০ জন খেলোয়াড়। ২৮ মার্চ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা,চায়নিজ তাইপে, এবং উজবেকিস্তান।





