ক্যারিবীয় অঞ্চলের ছোট্ট দ্বীপরাষ্ট্র কুরাসাও প্রথমবারের মতো ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে ইতিহাস গড়েছে। মাত্র প্রায় ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার দেশটির এই সাফল্যের নেপথ্যে ছিলেন অভিজ্ঞ ডাচ কোচ ডিক অ্যাডভোকাট।
বিশ্বকাপে থাকলে ৭৮ বছর বয়সী এই কোচ সবচেয়ে বয়স্ক কোচ হওয়ার রেকর্ড গড়তেন। কিন্তু কন্যা সন্তানের অসুস্থতার কারণে তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন।
আরও পড়ুন:
তিনি বলেছেন ফুটবলের আগে পরিবার। ফেডারেশনের সভাপতি গিলবার্ট মার্টিনা অ্যাডভোকাটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার সিদ্ধান্তকে সম্মান করেন তারা। কুরাসাওয়ের ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।অ্যাডভোকাটের স্থলাভিষিক্ত হয়েছেন ডাচ কোচ ফ্রেড রুটেন। সাবেক এই ডিফেন্ডার কোচিং ক্যারিয়ারে দায়িত্ব পালন করেছেন ইউরোপের পিএসভি আইন্দহোভেন ও ফেইনুর্দের মতো বড় ক্লাবে।

 Andoni Iraola, Ryan Mason, and Xabi Alonso-320x167.webp)



