Recent event

এশিয়ান কাপ: সিডনিতে চতুর্থ দিনের অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল

নুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল
নুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

এশিয়ান কাপ সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনিতে চতুর্থ দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। পিটারের নেতৃত্বে আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সকালে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে প্রথমে ওয়ার্ম আপ করে মাঠে নামেন রিতু, শামসুন্নাহাররা।

পরে রানিং শেষে বল পাসিং, নিয়ন্ত্রণের দক্ষতা বাড়াতে পিটারের দেখানো কৌশলে কাজ করে ফুটবলাররা। আগামীকাল (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সিডনির এ লিগ ক্লাবের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এফসির বিপক্ষে স্থানীয় সময় বিকেল ৪টায় ম্যাচটি খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন:

ভ্যালেন্টাইন স্পোর্টস মাঠে হবে ম্যাচটি হবে ক্লোজ ডোর। ১২ দলের অংশগ্রহণে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান।

৩ মার্চ চীনের বিপক্ষে লড়াই দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপ মিশন। এরপর যথাক্রমে ৬ এবং ৯ মার্চ উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা।

এসএস