Recent event

পঞ্চগড়ে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মা-মেয়ের মৃত্যু

দুর্ঘটনা কবলিত বাস
দুর্ঘটনা কবলিত বাস | ছবি: এখন টিভি
0

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই পরিবারের আরও দুই সদস্য। তারা সবাই একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন।

আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) রাতে দেবীগঞ্জ- সোনাহার সড়কের ধরধরা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দেবীগঞ্জ উপজেলা সদরের কলেজপাড়া এলাকার আজাদ হোসেনের স্ত্রী মমতা বেগম (৩৭) ও মেয়ে মুনতাহা (৫)। আহত হন মমতার ভাগ্নে মনিরুল ইসলাম ও মেয়ে মোবাশ্বিরা (৫)। তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানান, সোনাহার গজপুরী এলাকায় বাবার বাড়িতে ইফতার আয়োজনের অংশ নিয়ে ভাগনে মনিরুলের মোটরসাইকেলে জমজ দুই মেয়েসহ বাড়ি ফিরছিলেন মমতা। ফেরার পথে নতুনবন্দর ধরধরা ব্রিজের কাছে দেবীগঞ্জ থেকে ঢাকাগামী নাদের পরিবহনের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হলে আহত হন মোটরসাইকেলের চার আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতা ও মুনতাহাকে মৃত ঘোষণা করেন। এদিকে ক্ষুব্ধ স্থানীয়রা বাসটিকে আটক করে।

দেবীগঞ্জ থানার ওসি কে এম মনিরুজ্জামান বলেন, ‘বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনায় মা ও মেয়ের নিহত হয়েছেন। চালক ও বাসটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এসএস