উলভসের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর এই ম্যাচ ছিল আত্মবিশ্বাস ফেরানোর লড়াই। জোড়া গোল করেছেন এবেরেচি এজে ও ভিক্টর গিয়োকেরেস। পুরো ম্যাচে আর্সেনালের আক্রমণ ছিল ধারালো, মাঝমাঠে নিয়ন্ত্রণ আর রক্ষণে ছিল দৃঢ়তা। এই জয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করলো আর্সেনাল। ম্যাচ শেষে কোচ আর্তেতা একে বলেছেন মানসিক মুক্তি।
আরও পড়ুন:
অন্যদিকে বাজে পারফরম্যান্স, এলোমেলো রক্ষণ আর নিষ্প্রভ আক্রমণ সব মিলিয়ে পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল লিভারপুল। ম্যাচের শুরু থেকেই চাপে ছিল লিভারপুল। প্রথমার্ধে শটেও পিছিয়ে ছিল সফরকারীরা। দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ের একেবারে শেষদিকে জটলার মধ্যে বল পেয়ে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই জয়ে ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠল লিভারপুল। একই সঙ্গে এই বছরে প্রথমবার লিগে টানা দুই ম্যাচ জয়ের স্বাদ পেল অলরেডরা।





