বিমানমন্ত্রী বলেন, ‘তাছাড়া মানিকগঞ্জে অনেক ঐতিহ্যবাহী স্থান আছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো। বিগত ১৭ বছরে এসব সেক্টরের কোন উন্নয়ন হয়নি। পর্যায়ক্রমে পরিকল্পিতভাবে এসব নিয়ে কাজ করা হবে। তার আগে আমাদের প্রধান কাজ হবে নদী শাসন। একাজ হয়ে গেলে আমরা পদ্মা কেন্দ্রিক পর্যটন স্পট গড়ে তুলবো।’
তিনি বলেন, ‘সামনে আমাদের হজ আসছে, হজযাত্রীদের যেন কোনো অসুবিধায় পড়তে না হয় সে বিষয়ে আমরা কাজ করছি। তাছাড়া, প্রবাসী যারা আছেন তারা যেন এয়ারপোর্টে এসে বুঝতে পারেন যে বিমানবন্দরে একটা পরিবর্তন এসেছে।’
আরও পড়ুন:
এসময় তিনি বলেন, ‘ভোটের মাঠে প্রত্যেক জনগণকে যে ওয়াদা দিয়েছি তা শতভাগ বাস্তবায়ন করা হবে। মানিকগঞ্জের জনগণের কাছে আমি ওয়াদাবদ্ধ। আমি যেন মানিকগঞ্জের জনগণের পাশে থাকতে পারি। আমার পৃথিবীটাই মানিকগঞ্জকে নিয়েই।’
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, জজকোর্টের পিপি নুরতাজ আলম বাহারসহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।





