আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুরুতে প্রতিমন্ত্রী এবং পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এ মার্কিন রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, ‘খুব ভালো বৈঠক হয়েছে।’
সাক্ষাৎ শেষে মন্ত্রণালয় থেকে বের হওয়ার আগে মার্কিন রাষ্ট্রদূত তার এক্স হ্যান্ডেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন।
আরও পড়ুন:
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তার সেই পোস্টে লিখেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।’
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর আলোচনার বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। তবে কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, তারা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করে থাকতে পারেন।





